পদ্মবিলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পদ্মবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পদ্মবিলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এবং পদ্মবিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম সরোয়ার হিমু জোয়ার্দার, সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজলুর রহমান, আহ্বায়ক সাজিবার রহমানসহ ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন কুশোডাঙ্গা জামে মসজিদের ইমাম নুর আলম সিদ্দিকী।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পদ্মবিলায় দোয়া মাহফিল



