স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ১৯৮৩ এসএসসি ব্যাচের ক্যানভাস’৮৩ গ্রুপের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে । গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনেব এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সাংবাদিক চিত্তরঞ্জন সাহা চিতু, ১৯৮৩ এসএসসি ব্যাচের জিএম গোলাম ফারুক, মঞ্জুর রশিদ লিপন, জোনারুল ইসলাম ও গোলাম আজম পিনা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি অ্যাড. রফিকুল ইসলাম বলেন, ১৯৮৩ এসএসসি ব্যাচের ক্যানভাস’৮৩ গ্রুপের বন্ধুদের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হলো। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।
চুয়াডাঙ্গায় ১৯৮৩ এসএসসি ব্যাচের ক্যানভাস’৮৩ গ্রুপের কম্বল বিতরণ



