খালেদা জিয়ার মৃত্যুতে দর্শনায় শোক প্রকাশ

দর্শনা অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেট। মঙ্গলবার সকালে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দর্শনা পৌর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরপর দর্শনা পুরাতন বাজারে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। প্রিয় নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দর্শনার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।