নাগদাহে ধানের শীষের প্রচারণা ও পথসভায় শরীফুজ্জামান শরীফ


স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের গ্রামেগঞ্জে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিকেল সাড়ে চারটার দিকে বলিয়ারপুর বাজারের মোড় থেকে তাঁর গণসংযোগ শুরু হলে বাজারের দোকান, হাটের পাশ, চায়ের টং, সবখানে মানুষের কৌতূহল জমে ওঠে।
সন্ধ্যার পর নাগদাহ, ভেদামাড়ি, জোড়গাছা হয়ে ভোলারদাড়ি গ্রামে। প্রতিটি গ্রামে শরীফুজ্জামান শরীফ বাড়ির উঠানে, রাস্তার মোড়ে, কখনো দোকানের সামনে দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার এই প্রচারণায় তাঁর সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পথসভায় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে অবহেলিত। রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে, তরুণেরা কাজের অভাবে হতাশ। চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিজের মত প্রকাশের স্বাধীনতা চায়। ধানের শীষ শুধু আমাদের প্রতীক নয়, এটি মানুষকে বাঁচানোর সংগ্রামের প্রতীক।’ ‘যে রাজনীতি মানুষের ঘরে অশান্তি আনে, সেই রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই শান্তির রাজনীতি, উন্নয়নের রাজনীতি। যদি আপনারা আমাকে সমর্থন দেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হই, তাহলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার গ্রামগুলোকে কৃষি, শিক্ষা ও সড়ক অবকাঠামোয় আলাদা মানচিত্রে নিয়ে যেতে চাই।’ ‘নির্বাচন ঘনিয়ে এসেছে। নিজেদের মধ্যে বিভেদ নয়, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য্য, শৃঙ্খলা আর ভোটারদের কাছে পৌঁছানোর মনোভাব, এই তিনটিই আমাদের বিজয়ের চাবিকাঠি।’
এসময় শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, যুগ্ম সম্পাদক শফিউল হক সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, যুবদল নেতা আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মোখলেসুর রহমান জোয়ার্দার কমল, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী বাবু, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি অহিমুদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক একদুল মেম্বার, যুবদল নেতা আলমগীর, রাসেল আহমেদ, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আহমেদ, সাধারণ সম্পাদক মিথুন, রাজিবসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।