জীবননগর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন মাদকারবারী গ্রেফতার

জীবননগর অফিস

জীবননগর থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে মোট ১ কেজি ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামী হলেন সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোবারক ইসলাম(৩০) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে মো.সাধন(১৯)।

জীবননগর থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. আসলাম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আসামী মোবারক ইসলামের বসত বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

একই দিন সকাল সাড়ে ১০ টায় থানার এসআই মো.রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  শাখারিয়া গ্রামের ইব্রাহিম খলিল এর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. সাধনকে গ্রেফতার করা হয় ও তার হেফাজতে থাকা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১ কেজি ৯০০ গ্রাম গাঁজার বাজার মূল্য ৪২ হাজার টাকা। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।