আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র-মাদকসহ একজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস


আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, নগদ টাকা ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের গোলাম খানের ছেলে হাসান খান (৩৬)।
গতকাল রবিবার গভীর রাতে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের কর্মকর্তা এসআই (নিঃ) আলমগীর কবীর ও ফোর্সের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গড়গড়ি সাকিনে তৌফিক ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামিকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা একটি কালো বড় ছাতার ভেতর থেকে দুটি ধারালো ছোরা (দৈর্ঘ্য ২৬.৫০ ইঞ্চি), ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৫,১৩০ টাকা উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, “অস্ত্র ও মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।