চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে বিজিবির অভিযানে, ৯ কেজি ভারতীয় দানাদার রূপা জব্দ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপুর বিওপির একটি বিশেষ অভিযানে ৯ কেজি ভারতীয় দানাদার রূপা জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি রাত ৮টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রূপা পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের দিকনির্দেশনায় এবং হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি  দল অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালীন সময় একটি যাত্রীবিহীন সন্দেহভাজন ইজিবাইককে থামতে সংকেত দিলে চালক দ্রুত ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি জব্দ করে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। এতে পাওয়া যায় ৯ কেজি ভারতীয় দানাদার রূপা, যার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৬৯ হাজার টাকা। এ ঘটনায় হাবিলদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জব্দকৃত রূপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।