স্টাফ রিপোর্টার
জেলার দর্শনা শহরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন করায় ৩ ব্যবসায়ী প্রতিষ্টানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, খাবার হোটেল, ঔষধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে দর্শনা পৌর এলাকার বিভিন্ন বাজারে বেলা ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে মো: শাহিন রেজা-এর প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা, মো: সুমন ছাদেক-এর প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার কারণে মো: আজহারুল করিম-এর ফার্মেসী মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার জরিমানা আদায় করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়ন সদস্যের একটা টিম।



