জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ ভারতীয়সহ ৪ জন বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার

জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ ভারতীয়সহ ৪ জন বাংলাদেশী নাগিরককে আটক করা হয়েছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো নড়াইল জেলার দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) ও বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিক রাহুল মীর (২১)। তার বাড়ী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকড়া গ্রামে। পিতার নাম শরিফুল মীর। বাংলাদেশের ঠিকানা খুলনা জেলার দিঘলীয়া থানার কুলা গ্রামে।             ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ঘটনার সময় জেলার  জীবননগর উপজেলার বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/৬-এস এর নিকট বিত্তিপাড়া দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবি ৩ জন বাংলাদেশী নাগরিক ও  ১ জন বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের  জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।