আলমডাঙ্গার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রবিউল আলম, সদস্য সচিব আবুল কাশেম

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. রবিউল আলম বাবলু। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চার সদস্যের এ অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে। সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি মো. রবিউল আলম বাবলু। কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন ওহিদুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. সাব্বির আহম্মেদ। মো. ওহিদুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তার মনোনয়নে এবং মো. সাব্বির আহম্মেদ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনয়নে কমিটির সদস্য হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা পদাধিকারবলে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১৭ নভেম্বরের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করে।

অনুমোদনপত্র অনুযায়ী, চিঠি ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

নবনিযুক্ত সভাপতি মো. রবিউল আলম বাবলু বেলগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত আফসার উদ্দিন মণ্ডলের বড় ছেলে। এর আগে তিনি কুষ্টিয়া সদর উপজেলার কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।