প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দেশের আটটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থী ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে হাতে-কলমে আইন শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং ‘Cyber Security Awareness’ শীর্ষক দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।