দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নেহালপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আব্দুস সেলিম, হিজলগাড়ীঃ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী , অগ্নিসংযোগ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গার নেহালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল তিনটার দিকে নেহালপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ উদ্যোগে ডিহি কৃষ্ণপুর বাজারে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফরজ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন  দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খাজা আবুল  হাসনাত। তিনি বলেন-আওয়ামী লীগ ও তাদের দোসররা বিগত দিনে দেশে গুম, খুন, লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। এখনো তারা দেশের বিরুদ্ধে নানা ধরনের গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের জনগণ তাদের এই অপতৎপরতা আর সফল হতে দেবে না। দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা থানার বিএনপির সহসভাপতি  মোঃ হারেজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম যুদ্ধু, নেহালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ মেম্বার, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোহাব্বত আলী, দর্শনা থানার মহিলা দলের সদস্য সচিব শাহনাজ পারভিন বেবি, নেহালপুর ইউনিয়ন মহিলাদের সভানেত্রী হালিমা খাতুন, কৃষক দলের সভাপতি মোঃ হযরত আলী,   ৪ নং ওয়ার্ড  বিএনপি সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ জুলফিকার, রবিউল ইসলাম, সাজ্জাদ ইসলাম বাবু, বেল্টু মিয়া, হাসান আলী, কালাম মাষ্টার, হযরত আলী, ছাত্র দলের নেতা শাহীন, জালাল মেম্বার, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাব্বির মাষ্টার, কুটালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাকিব আল হাসান, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির উপস্থাপন ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।