স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার এ মনোনয়নপত্র জমা দেন তাঁরা। নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজনসহ ১৫ টি পদে ৩৫ জন আইনজীবী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ক্ষমতাশীন দল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন, সভাপতি পদে এমএম শাহজাহান মুকুল, সহ-সভাপতি পদে আলী হোসেন ও আসাদুজ্জামান গণি সালাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ মোল্লা। যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ । কোষাধ্যক্ষ পদে এসএম হুমায়ুন কবীর, লাইব্রেরী সম্পাদক পদে আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু । কার্যনির্বাহী সদস্য পদে ফরজ আলী, সেলিনা খাতুন, শরিফুল ইসলাম (২), আশিকুর রহমান (রাজ), তানভীর আহমদ শাওন ও আল আমিন বিশ্বাস।
অপরদিকে বিরোধীদল জামায়াত ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষে সভাপতি পদে আলহাজ্ব মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক পদে হারুনর রশিদ বাবলু, সদস্য পদে আমজাদ আলী শাহ, হাসিবুল ইসলাম ইব্রাহীম, মুহাম্মদ ইকরামুল হক, সৈয়দ ফারুক আহম্মেদ, বেলাল হোসাইন ও আকতার আলী প্রার্থীতা জমা দিয়েছেন।
এদিকে জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দলীয় সমর্থন না পায়নি। ফলে তিনি নির্দলীয়ভাবে সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েচেন। অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকে সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে মামুন আক্তার ও মোসলেম উদ্দিন (২), সাধারণ সম্পাদক পদে আফজালুল হক, যুগ্ম-সম্পাদক পদে তানিয়া লাঞ্চ ও হারুনর রশিদ এবং সদস্য পদে সাকিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৫ নভেম্বর রোববার নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাচাই ও প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২০ জন আইনজীবী।



