মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ বাংলাদেশী আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়াও পৃথক অপর একটি অভিযানে মদ উদ্ধার করা হয়েছে।

৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল ভোর সোয়া ৫টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৫-এস এর নিকট মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

অপরদিকে গতকাল সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৭-আর এর নিকট লেমানপুর গ্রামে হাবিলদার মোঃ নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে একদল বিজিবি টহল দিচ্ছিল। এ সময়  বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশেরে চেষ্টাকালে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের  মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। আটক ৫ জন পুরুষ হলো মংমনসিংহ জেলার গফরগাঁও থানার কুরচাই গ্রামের মোঃ আলম মিয়া (৩৪), গাজীপুর জেলার ভোগড়া দক্ষিন গ্রামের মোঃ শওকত মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এলংজুরি গ্রামের মোঃ রোহাত মিয়া (৩১), ফরিদপুর জেলার ভাংগা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) ও পঞ্চগড় জেলার আটুআড়ী থানার ফতেহপুর গ্রামের মোঃ মাসুদ রানা (৩৫)। অবৈধ অনুপ্রবেশকারীদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।