স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিট এর ১৫ টি পদে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। গতকাল বেলা ৩ টায় চুয়াডাঙ্গা বার ভবনের ৩য় তলায় আইনজীবী ফোরামের আয়োজিত এক সভায় এসকল প্রার্থী চুড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিট এর সাধারন সভা ফোরামের আহবায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ‘২৭ উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পক্ষে সভাপতি ও সাধারন সম্পাদক সহ মোট ১৫ টি পদে প্রার্থী চুড়ান্ত করা হয়। সভাপতি পদে অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সাধারন সম্পাদক পদে অ্যাড.আব্দুল মজিদকে মনোনয়ন দেয়া হয়।
অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি হিসেবে সিনিয়র আইনজীবী আলী হোসেন ও আসাদুজ্জামান গনি সালাম, যুগ্ম সম্পাদক অ্যাড.আফরুজা আকতার ও অ্যাড.মশিউর রহমান (পারভেজ), কোষাধ্যক্ষ পদে অ্যাড. এসএম হুমায়ুন কবীর, গ্রন্হাগার সম্পাদক অ্যাড. আতিয়ার রহমান (২), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড.বজলুর রহমান ডাবলু, সদস্য পদে অ্যাড. ফরজ আলী, অ্যাড. সেলিনা খাতুন, অ্যাড. শরিফুল ইসলাম (২), অ্যাড. আশিকুর রহমান (রাজ), অ্যাড. তানভীর আহম্মদ (শাওন) ও অ্যাড.আল্ আমিন বিশ্বাস (মোহাম্মদ) কে চুড়ান্তভাবে মনোনীত করা হয়।
সভায় উপস্হিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সিনিয়র যগ্ম আহবায়ক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সিনিয়র সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, স্পেশাল পিপি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি অ্যাড. শামীম রেজা ডালিম, ফোরামের যুগ্ম আহবায়ক অ্যাড. মইন উদ্দীন মইনুল, অতিরিক্ত জিপি অ্যাড. বদিউজ্জামান, আইনজীবী ফোরাম এর সদস্য সচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দার হেলাল, অতিরিক্ত পিপি অ্যাড. আহসান আলী, এপিপি অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, এপিপি অ্যাড.শাহজামাল জামাল, এপিপি অ্যাড. আতিয়ার রহমান (২), অ্যাড. সাইফুদ্দিন সাইফ, অ্যাড. আক্তারুজ্জামান প্রমূখ।
সভাপতি প্রার্থী হিসেবে অ্যাড. শামীম রেজা ডালিম ও অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম দলের বৃহত্তর স্বার্থে তাদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ান।
সংগঠনের আহবায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর ঘোষিত প্যানেলের পক্ষে সবাইকে ঐক্যভাবে কাজ করার আহবান জানান।
অ্যাড. এমএম শাহজাহান মুকুল ও অ্যাড. আব্দুল মজিদকে আইনজীবী ফোরাম এর পক্ষ থেকে সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনীত করায় ফোরামের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন প্রতি বছরের ন্যায় আগামী ২৮ নভেম্বর ‘২৬, শনিবার অনুষ্ঠিত হবে।



