জীবননগর সীমান্তে আসামীবিহীন নেশা জাতীয় সিরাপ ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে আসামীবিহীন নেশা জাতীয় সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গত রবিবার বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/৫-এস এর নিকট নতুনপাড়া গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৩ বোতল নেশা জাতীয় সিরাপ (ডওঘঈঊজঊঢ ঝণজটচ) আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি এর নিকট মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল নেশা জাতীয় সিরাপ (ডওঘঈঊজঊঢ ঝণজটচ) উদ্ধার করা হয়।


এদিকে একই দিন রাত ৮টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭২/৩-এস এর নিকট মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল সিরাপ (ডওঘঈঊজঊঢ ঝণজটচ) আটক করা হয়। রাত সাড়ে ৮টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৯-এমপি এর নিকট গয়েশপুর গ্রামের মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন ভারতীয় ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৪ বোতল সিরাপ (ডওঘঈঊজঊঢ ঝণজটচ) আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।