জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মাদক ও কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মাদক, ঔষধ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক করে।
৫৮-বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাত ৪টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৭/১-এস এর নিকট বেলেহাটি মসজিদের পাশ অভিযান চালিয়ে আসামীবিহীন ১৬৭ বোতল নেশা জাতীয় সিরাপ (ডওঘ ঈঊজঊঢ ঈঙটএঐ ঝণজটচ) আটক করা হয়। এর আগে একই দিন রাত আড়াইটার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৩/২-এস শিংনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আসামীবিহীন ৯০ বোতল ভারতীয় সিরাপ (ঈঙউঊওঘঊ চঐঙঝচঐঅঞঊ ্ ঞজওচজঙখওউওঘঊ ঐণউজঙঈঐখঙজওউঊ ঝণজটচ) আটক করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৯/এমপি নিকট গয়েশপুর গ্রামের অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৮ হাজার ৮৫০ পিস ঔষধ ও ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/এমপি এর নিকট ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।