বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী আটক, চোরাচালান পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযানে ভারতীয় ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শনিবার ভোর রাত ৪টার দিকে


সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৬/১-এস এর নিকট কচুয়াপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭১ বোতল নেশা জাতীয় সিরাপ (ডওঘঈঊজঊঢ এবং ঋধরৎফুষ ংুৎঁঢ়) আটক করা হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭০-আর এর নিকট শ্রীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ইমিটেশন গহনা উদ্ধার করা হয়। একই দিন জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/৩-এস এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করহ য়। এ সময় অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনা জেলার রুপসার চর গ্রামের রফিকুল ইসলাম শেখ (৪৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসার খান (১৯)। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।