চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৮ মামলায় জরিমানা ৩৬ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় তিনটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। এতে ৮টি মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা, ৭টি আটক এবং ১টি প্রসিকিউশনের তথ্য পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্ব দেন টিআই গোলাম সারওয়ার খান। এ সময় সার্জেন্ট নবাব, আজাহার, ওয়াসিম ও টিএসআই খায়রুলসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন কার্যকর করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।