মেহেরপুরে ইয়াবা ও গাঁজাসহ বাবা ছেলে আটক, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার সিংহাটি পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে, ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ বাবা আরজ আলী ও ছেলে রাজিবকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা, ২০ হাজার ৯শ টাকা, এক পুরিয়া গাঁজাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একটি দল। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে সকাল ১০ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিংহাটির গ্রামের পশ্চিমাপাড়ায় নিজ বাড়িতে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে আরজ আলীর পরিবার। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রহমত আলীর নেতৃত্বে একটি দল। অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ হাতে নাতে ধরা পড়ে আরজ আলী ও রাজিব। তারা জানান, এই অবৈধ ব্যবসরা সাথে জড়িত প্রতিবেশী বাচ্চুর ছেলে ইমামও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইমাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রহমত আলী জানান, তিনি বাদী হয়ে মেহেরপুর সদর থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।