পদ্মবিলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে শংকরচন্দ্র ইউনিয়নের পাওয়ার হাউজ পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে এএসআই সদরুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শংকরচন্দ্র ইউনিয়নের পাওয়ার হাউজ পাড়ার পিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে শাহেদ আলী (৪৫), পিতা মৃত ইমাল আলী এবং মো. আলম, পিতা সুবারেক—দুজনকে আটক করা হয়। তাঁরা উভয়েই চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পাওয়ার হাউজ পাড়ার বাসিন্দা।
অভিযানে তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে



