দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় ৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আযোজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশের সাথে গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইউপি প্রশাসনিক কর্মকর্তা/হিসাব সহকারী কাম কম্পিউটার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, সেক্রেটারী আব্দুল গাফফার, ইউপি সদস্য রিকাত আলী, সাবিনা ইয়াসমিন, রওশনারা, রহিমা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে বিচারিক সেবা সহজ করা, গ্রামে শালিসি ব্যবস্থা বন্ধ করা, উচ্চ আদালতে মামলার জট কমাতে আজকে এ সভার আয়োজন। উপস্থিত সকল অংশগ্রহণকারিরা স্থানীয়ভাবে আর শালিসি না করে বিবাদমান বিষয়গুলো গ্রাম আদালতে অভিযোগ করিয়ে আইনের সেবা পেতে গরীব অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্ভদ্ধ করতে হবে। এতে করে কোন ঝামেলা ও বাধা ছাড়াই খুব সহজে মানুষ ন্যায় বিচার পাবে। গ্রাম আদালতের বিচার ব্যবস্থা সম্পর্কে প্রচার প্রচারনার দায়িত্বটা উপস্থিত সকলকে নিতে হবে। তাহলে স্থানীয় সরকারের উদ্যোগ গ্রাম আদালত বিচারিক সেবা আরো বেশি ফলপ্রসূ হবে এবং উচ্চ আদালতের মামলার জট কমবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান।



