দামুড়হুদা অফিস :
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পালিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এ উপলক্ষে উপজেলার সদর, হাউলি, কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের নেতৃত্বে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের কোণে অবস্থিত শহীদ মিনারের চারপাশ ও ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, হিসাব সহকারী সাব্বির আহমেদ, ১নং ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী, ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ খাতুন ও রুপালী খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া হাউলি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে এবং নাটুদহ ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের নেতৃত্বে গ্রাম পুলিশের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করা হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।



