স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক কায়েসের মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মহৎ উদ্যোগ গ্রহণ করে লাইন সম্পাদক কায়েসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে প্রয়াত কায়েসের পারিবারিক ব্যয় নির্বাহের উদ্দেশ্যে তার স্ত্রী এবং মায়ের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই নগদ অর্থ হস্তান্তর করা হয়। গতকাল বুধবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা সংগঠনের রেলবাজারস্থ কার্যালয়ে কায়েসের মা ও স্ত্রীর হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি মো: রাশেদুল ইসলাম (রাশেদ)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কায়েস আমাদের সংগঠনের একজন একনিষ্ঠ এবং দায়িত্বশীল সহযোদ্ধা ছিলেন। তার এই অকাল মৃত্যু আমাদের শ্রমিক পরিবারের জন্য একটি অপূরণীয় ক্ষতি। সংগঠন সব সময় তার পরিবারের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আরিফ শেখ, সিনি: সহ-সভাপতি মো: ফারুক হোসেন, সহ-সভাপতি আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আ: সামাদ রকিব,সহ-সাধারণ সম্পাদক শাহিন রেজা, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক বাপ্পি রহমান, লাইন সম্পাদক পদের দায়িত্বে থাকা মো: ইমরান শেখ,প্রচার ও দপ্তর সম্পাদক আজগার উদ্দীন (মুন্না),কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য রাজিব হোসেন, আ: রাজ্জাক, মতিয়ার রহমান, আতাউল শেখ সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ প্রয়াত কায়েসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চুয়াডাঙ্গায় শ্রমিক দল নেতা লাইন সম্পাদক কায়েসের মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান



