স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করার হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬’। গতকাল মঙ্গলবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কাবাডি চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত জেলার পাঁচটি থানার (চুয়াডাঙ্গা সদর , আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনা থানা) অনূর্দ্ধ-২০ বালক বালিকা কাবাডি টিম অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, “কমিউনিটি পুলিশের মূল লক্ষ্যই হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ এবং সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আমাদের জাতীয় খেলা কাবাডি কেবল শারীরিক শক্তির বহিঃপ্রকাশ নয়, এটি আমাদের ঐতিহ্য ও শৃঙ্খলার প্রতীক। আমি আশা করি, এই প্রতিযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গার যুবসমাজ আরও সুশৃঙ্খল হবে এবং আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জীবননগর থানার ওসি সোলাইমান, দর্শনা থানার ওসি নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অ্যাডমিন মোঃ আমিরুল ইসলাম এবং পুলিশ লাইন্সের আর আই আব্দুস সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: রকিবুল ইসলাম (ইসলাম রকিব)।
বিশেষ অতিথিবৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এই টুর্নামেন্ট আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী ম্যাচে দিনব্যাপী অনুষ্ঠিত চুয়াডাঙ্গা কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জীবননগর থানা দল ৩৮-৩৩ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের ওপর দুই ম্যাচে ডাবল হুদা থানা দল ও চুয়াডাঙ্গা সদর থানা দল জয় লাভ করে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মাঠে গিয়ে খেলোয়াড়, কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। মাঠে উপস্থিত বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও আমন্ত্রিত দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন। পুরো জেলা জুড়ে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রীড়ামোদী মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



