চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদার অগ্রগতি ও ভবিষ্যৎ বিনির্মাণে” চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হাসান চত্বর প্রদক্ষিন করে। র‌্যালি শেষে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং জাতির গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন সিদ্দিকী বলেন, শিক্ষা হলো একটি জাতি গঠনের মূল ভিত্তি, আর শিক্ষকরা হলেন সেই ভিত্তি নির্মাণের কারিগর। আধুনিক ও সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ডিজিটাল ও যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি শিক্ষকদের সার্বিক মর্যাদা রক্ষা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, মীর্জা শহিদুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।