চুয়াডাঙ্গার কুশোডাঙ্গায় ছাদ থেকে পড়ে আহত আকালী সর্দারের মৃত্যু

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার কুশোডাঙ্গায় ঘরের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার এক মাস পর আকালী সর্দার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আকালী সর্দার কুশোডাঙ্গা গ্রামের মৃত ওরজেত সর্দারের ছেলে । স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন আকালী সর্দার। এরপর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনির হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। রাত ১০ টায় জানাযা শেষে গ্রাম্য কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।