দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ জনাব শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই (নিঃ) ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় গত শনিবার সন্ধ্যার দিকে বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৮, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রি. ধারা- ৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তদন্তে প্রাপ্ত আসামী উপজেলার হাউলি গ্রামের মৃত আঃ ওহাবের ছেলে খোকন আলী (৫৮) ও চিৎলা (হাসপাতালপাড়া) এলাকার দীন মোহাম্মদ শেখ দিনু মন্ডলের ছেলে সাইফুল ইসলাম সাহেব আলী (৫০) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জন আটকদামুড়হুদা অফিস



