চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় জামায়াতের জেলা কার্যালয়ে প্রশিক্ষণ বিভাগের সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন, মাওলানা মহিউদ্দীন ও মহসীন আলী উপস্থিত ছিলেন। জিয়াউল হক রুকন প্রার্থীদের ব্যক্তিগত পড়াশোনা, ছয় মাসের রিপোর্টের যোগফল পর্যালোচনা, সংগঠন পদ্ধতি, গঠনতন্ত্র, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইয়ের উপর পাঠচক্র ভিত্তিক ক্লাস পরিচালনা করেন এবং প্রোয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আলতাফ হোসাইন ও মাওলানা মহিউদ্দীন ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করেন। হাফেজ মহসীন আলী সহীহ কুরআন তেলাওয়াতের উপর প্রশিক্ষণ দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার মাওলানা সাজিবুর রহমান, বেলগাছি ইউনিয়নের আমীর, জেলা প্রচার টিমের সদস্য আমান উদ্দীন, হোসাইন আহমদ মাহফুজ, অ্যাডভোকেট আক্তারুজ্জামানসহ রুকন প্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।