মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন মাদক-কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে আসামীবিহীন মাদক এবং চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে নেশা জাতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার করে।
বিজিবি জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/১-এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ১৮৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ১১ কেজি গাঁজা আটক করা হয়। এর আগে একই দিন রাত ৯টার দিকে
জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৬-এস এর নিকট চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৬৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার ভোর রাত ৫টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৬/৬-এস এর নিকট কচুয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৮২৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।