আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চুয়াডাঙ্গা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাধীন কুমার অধিকারীকে আহ্বায়ক এবং তপন কুমার বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও দপ্তর সম্পাদক (সহকারী মহাসচিব পদমর্যাদা) তপন কুমার বসু মিন্টুর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—নিমাই রায়, অমিত কুমার সাহা, চিরু কুমার সাহা, কমল কুমার বিশ্বাস, নারায়ণ কুমার ভৌতিকা, বিজয় কুমার সাহা, সনজিত কুমার বিশ্বাস, ধীরেন্দ্রনাথ রাজবংশী, নাড়ু গোপাল বিশ্বাস, দীপন কুমার বিশ্বাস, রঞ্জন হালদার ও বিদ্যুৎ কুমার পাল।
কমিটির সদস্যরা হলেন—বিপুল কুমার দাস, সনজীৎ কুমার শর্মা, পলাশ শর্মা, শীতল বিশ্বাস, মনি ঠাকুর, প্রদীপ দাস, বিজয় কুমার দাস, উৎপল বিশ্বাস, রতন কুমার পাল, অশোক অধিকারী, সুবীর ঘোষ, রতন সরকার, কিরণ সাহা, লিপন বিশ্বাস, প্রভাস সাধুখা, বিষ্ণু দাস, বাবু দেবনাথ, রতন দাস, শান্ত দাস, অশ্বিনী কুমার পরামানিক, অরুণ হালদার, মনারাহা, বিপুল দাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, অজয় বিশ্বাস, রতন বিশ্বাস, সুজল সাধুখাঁ, উজ্জল সাধুখাঁ, শংকর অধিকারী, অর্জুন সাধুখাঁ, অতুল বিশ্বাস, পার্থ বিশ্বাস, রতন সরকার, দীপক অধিকারী, মিঠুন সরকার, সবুজ সাধুখাঁ ও শম্ভু দাস।



