স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও অর্থ সম্পাদকদের নিয়ে শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব জেহালা ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি তৌহিদুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও জামজামী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসাইন। এ সময় তিনি বলেন, জামায়াতের কর্মীদের ঈমানী যোগ্যতা, ইলমী যোগ্যতা, মানবিক গুণাবলি ও সামাজিক নেতৃত্বের গুণ অর্জন করতে হবে। মনে রাখতে হবে, জামায়াতের কর্মী মানেই সমাজকর্মী। সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও কল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা ইউনিট সদস্য আব্দুল আজিজ, বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আমান উদ্দীন এবং জেহালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান। এছাড়াও আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, মজিবুল হক, ডালিম হোসেনসহ জেহালা ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেহালায় জামায়াতের উদ্যোগে শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত



