দামুড়হুদা অফিস
দামুড়হুদায় পেশাগত দায়িত্ব পালনকালে আহত সাংবাদিক ও দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য শেখ হাতেমের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। আহত সাংবাদিকের পায়ের অপারেশনের বিষয়ে অবগত হলে তাৎক্ষণিকভাবে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমীন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপ-প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিন আহত সাংবাদিক শেখ হাতেমের বাড়িতে ছুটে যান এবং খোঁজ-খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসারের এই আন্তরিক উদ্যোগ ও মানবিক সহায়তায় আমরা সাংবাদিক পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকেও উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় আজ বৃহস্পতিবার তাকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হবে এবং সেখানেই তার পায়ের অপারেশন করা হবে। দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছে তার পরিবার।
দামুড়হুদায় আহত সাংবাদিক শেখ হাতেমের পাশে উপজেলা প্রশাসন



