সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামারি ট্রায়ালে তাদের কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে সজিব হোসেনকে তিন মাস এবং হাসানুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে সজিব (২৬) এবং একই গ্রামের হাসেম আলীর ছেলে হাসানুজ্জামান (২৪)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের একটি দল আলমডাঙ্গা থানার হাকিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিয়ত উল্লাহ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।