কোটচাঁদপুরে আ’লীগ নেতা রেজাউল ইসলাম রেজা গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুরে থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটচাঁদপুর মডেল থানার পুলিশের একটি দল মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রেজাউল ইসলাম রেজা কোটচাঁদপুর থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন। তাঁকে গ্রেপ্তারের বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।