জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ওসি (অপারেশন) আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মার্জা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকের বিস্তার, অনলাইন জুয়া, মানব পাচার ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া প্লাস্টিকের ব্যবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের বিষয়েও সভায় আলোচনা করা হয় এবং বিদ্যালয় পর্যায়ে এ বিষয়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।