হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এই আশংকায় তৎপর রয়েছে উপজেলাবাসী। ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না যায় সেজন্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শহরে ডেঙ্গু মশা নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ডেঙ্গু মশক নির্মূল ও পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন উপজেলা ও পৌর যুবদল।
হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সামাদ এর সভাপতিত্বে, উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সফল ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৗর বিএনপির সভাপতি জিনাতুল হক খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিচুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রসিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।
এছাড়াও জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তানজির ইসলাম লিটন, পৌর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম নাসির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান বিটু, যুগ্ম আহবায়ক মুকুল হোসেন, যুগ্ম আহবায়ক নাজমুল হুদা রিপন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক ইব্রাহিম বিশ্বাস, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বনি, জেলা যুবদলের সদস্য সবুজ আহাম্মেদ, জেলা যুবদলের সদস্য ইমামুল হক শান্ত সহ আরো অনেকেই।
হরিণাকুণ্ডুতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান



