দর্শনা অফিস
সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দর্শনা পৌর ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে দর্শনা মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রধান বাসস্ট্যান্ড বটচত্বরে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ও নাইমুর রহমান সবুজ, যুবদল নেতা আলতাফ হোসেন ও জাকির হোসেন এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শোয়েব আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক লিখন হোসেন, যুগ্ম সম্পাদক নাফিজ ইকবাল, মুশফিকুর রহমান সাইফ ও নিসান হোসেন, প্রচার সম্পাদক ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা দেশে অস্থিরতা তৈরি করতে এবং জনপ্রিয় নেতাদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে।
আওয়ামী লীগের সন্ত্রাস ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দর্শনায় ছাত্রদলের বিক্ষোভ



