জীবননগর অফিস
জীবননগরে স্পিডব্রেকারে থেমে যাওয়া ট্রাকের পিছনে মাছবাহী পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন খুলনা দৌলতপুর কুলিবাগান এলাকার পিকআপ চালক ইসমাইল হোসেন ও হেলপার রিদয়। গতকাল শনিবার ভোরে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কে ভোররাতে বাঁকা ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পিকআপ চালকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সাথী অটো রাইস মিলের সামনের মহাসড়কে স্পিডব্রেকার রয়েছে। একটি ট্রাক ওই স্পিড ব্রেকারে কড়া ব্রেক করলে মাছবাহী পিকআপটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জীবননগরে ট্রাকে মাছবাহী পিকআপের ধাক্কায় চালক ও হেলপার আহত



