সাইদুর রহমান, দামুড়হুদা
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাংগা গ্রামের মনজুরা খাতুন। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন হোগলডাঙ্গা গ্রামের মনজুরা খাতুন। কঠিন এই রোগের সঙ্গে লড়াই করে তিনি বাঁচতে চান। কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা ও নিয়মিত ওষুধের খরচ চালানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে। মনজুরা খাতুনের পরিবারে উপার্জনক্ষম বলতে তার একমাত্র ছেলে। ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে কোনোরকমে সংসারের খরচ বহন করছেন তিনি। একদিকে সংসারের দৈনন্দিন ব্যয়, অন্যদিকে মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ—সব মিলিয়ে চরম সংকটে পড়েছেন তিনি।
ছোট্ট চায়ের দোকানের সামান্য আয়ে সংসার চালানোর পর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে অর্থাভাবে মনজুরা খাতুনের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অসুস্থ মনজুরা খাতুনের আকুতি, “আমি বাঁচতে চাই।” তার এই বাঁচার আকাঙ্ক্ষা পূরণে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতা প্রয়োজন।
মানবিক কারণে মনজুরা খাতুনের চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার। আপনাদের সামান্য সহযোগিতাও হয়তো একজন মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। মনজুরা খাতুনের চিকিৎসায় সহযোগিতা করি।
ক্যান্সারের সঙ্গে লড়ছেন হোগলডাঙ্গা গ্রামের মনজুরা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, বিত্তবানদের সহযোগিতার আকুতি



