ডাউকি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাইজেল ইসলামের গণসংযোগ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বাইজেল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেন এবং বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানান। পরে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে বাইজেল ইসলাম বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় আশরাফুল, সাইফুল, সেতু, হাসান, আকরাম, বিপা, ইখলাস, রনি, মোস্তফা, সাইদ, মোতালেব, সাকিল, ইমন, জান্নাতুল, আসমান, পান্ত, ফারুক, তরিকুল, আশিকসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।