আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওনের ৩৮তম জন্মদিন উদযাপন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নাজমুল হক শাওনের ৩৮তম শুভ জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা হাইরোডের হ্যামলেট ক্যাফেতে ঘরোয়া আয়োজনে কেক কেটে তাঁর জন্মদিন উদ যাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা নাজমুল হক শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আনিসুর রহমান আনিস, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য রোকনুজ্জামান রোকন, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রিপন আলী, আরিফুল ইসলাম তুহিন ও জসিম উদ্দিন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন নাজমুল হক শাওন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।