সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৩তম পর্ব গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় “কুঞ্জ আফিয়েত” এ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।
অনুষ্ঠানে স্বরচিত গল্প কবিতা পাঠ করেন হারুন অর রশিদ,  কাজল মল্লিক, মর্জিনা খাতুন, মো: মোজাম্মেল হক, আব্বাসউদ্দীন, হুমায়ুন কবীর, জি এম জোয়ার্দার, সুমন মালিক, হোসেন মোশাররফ, কাজল মাহমুদ,  গোলাম কবীর মুকুল, মিম্মা সুলতানা মিতা।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক  আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, হুমায়ুন কবীর, মাহমুদ কবীর, গোলাম কবীর মুকুল।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৩তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জহির রায়হান, শেখ পিন্টু, হোসেন মোহাম্মদ ফারুকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
সাহিত্য পরিষদের সভাপতিসহ কবি সাহিত্যিকগণ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সাহিত্য পরিষদের উপদেষ্টা ড: মুন্সি আবু সাইফকে চুয়াডাঙ্গা হাসপাতালের আইসিইউতে দেখতে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।