কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেট সেন্টারের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেট ও বেবি টিচিং সেন্টারের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোকেয়া খাতুন এবং শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আবু বক্কর, জয়নাল আবেদিন, মাসুদ রানা, নাসরিন নাহার, রিক্তা খাতুন, বিউটি খাতুন, সাবিকুন নাহার, সুরাইয়া পারভিন ও হাসি খাতুনসহ স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।