দর্শনা অফিস
দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কলেজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় কলেজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি শামসুজ্জামান মিশা, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহসভাপতি শোয়েব আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হায়, সাংগঠনিক সম্পাদক লিখন হোসেন, যুগ্ম সম্পাদক নাফিজ ইকবাল, মুশফিকুর রহমান সাইফ, নিসান হোসেন, প্রচার সম্পাদক ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-আরাফাত, রাকিব ও সুমন।
এ ছাড়া দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন, সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে মতবিনিময়



