আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার কামালপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. জাকির হোসেনকে (২৫) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে দুই পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ট্যাবলেট দুটি জব্দ করা হয়। পরে জাকির হোসেনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে।
এদিকে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—আলিয়াটনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শাহজাহান (৩৫), কালিদাসপুর গ্রামের মো. রবিউলের ছেলে রাফি আহম্মেদ (২৩), গড়গড় (পুটিমারী) গ্রামের মো. আরোজ আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩), পাঁচকমলাপুর গ্রামের মৃত পুটি মণ্ডলের ছেলে মো. আব্দুল কুদ্দুস (৫০), গড়গড়ী গ্রামের আবু বক্করের ছেলে মো. হারুন আলী (৪০) এবং জোড়গাছা গ্রামের মৃত হাবিল গাইনের ছেলে মো. ইমান আলী গাইন (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।