জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনে জীবননগরকে ৬-০ গোলে হারিয়ে আলমডাঙ্গা উপজেলার জয়লাভ , ইডেনের হ্যাটট্রিক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হয় আলমডাঙ্গা উপজেলা ও জীবননগর উপজেলা। আলমডাঙ্গা উপজেলা দল ৬-০ গোলে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। আলমডাঙ্গা উপজেলা দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন ৩টি গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন। এছাড়া মিনারুল ২৯ মিনিটে, দলীয় অধিনায়ক মিরাজ ৫৭ মিনিটে ও জাহিদ ৮৪ মিনিটে গোল করে বড় ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে। গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় আলমডাঙ্গা উপজেলা দলের দলনায়ক মিরাজের হাতে। ম্যান অব দ্যা ম্যাচের নগদ আর্থিক পুরস্কার তুলে দেন আলমডাঙ্গা মন্ডল স্পোর্টসের স্বত্বাধিকারী মামুনুর রশিদ মন্ডল। হ্যাটট্রিককারি নাইজেরিয়ান খেলোয়াড় ইডেনকে ১ হাজার টাকা উপহার প্রদান করেন জাহাঁপুর গ্রামের রাসেল বিশ্বাস। এছাড়া মাঠের বাদামওয়ালা আয়াতুল্লাহ প্রথম গোলকারী ইডেনকে নগদ ১০০ টাকার উপহার প্রদান করেন।
ম্যাচ শেষে এ সকল পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি, সাবেক ফুটবলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, ক্রীড়া সংগঠক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ারদার রেজা, নাজমুল হক শান্তি প্রমূখ।
আলমডাঙ্গা উপজেলা দলের পক্ষে কোচের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার শরিফুল ইসলাম। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশিদ মন্ডল। টিম অফিশিয়াল হিসাবে ছিলেন সাবেক কৃতি খেলোয়াড় বাবলু, ক্রীড়া সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিক, মহসিন কামাল,ইউনুস মাস্টার প্রমূখ।
গতকালের ম্যাচটি পরিচালনা করেন শফিকুল নবী রিয়ান, ইমাম হোসেন, পারভেজ ও নিপুন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক প্রীতি ফুটবলার মাহমুদুল হক লিটন। খেলার ধারা বিবরণী প্রচার করেন ইসলাম রকিব, হেলাল উদ্দিন ও বাঁধন। আজ একই মাঠে মুখোমুখি হবে আলমডাঙ্গা পৌরসভা দল ও জীবননগর পৌরসভা দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।