গাংনীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে ৪৮ পিস ইয়াবাসহ সাইদ হোসেন সাদ্দাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার  সন্ধ্যায় গাংনী বাজারপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক সাইদ হোসেন সাদ্দাম গাংনী বাজার পাড়ার শফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব-১২ গাংনীস্থ মেহেরপুর ক্যাম্প সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় র‌্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময়  গাংনী পৌরসভাস্থ বাজারপাড়া এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ সাইদ হোসেন সাদ্দামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় গাংনী থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।