আশা মানব কল্যাণ সংঘের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন আশা মানব কল্যাণ সংঘের আয়োজনে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পাঁচটার সময় ঝিনাইদহ সদর উপজেলা কাতলামারী বাজারে আনুমানিক ২০০ মানুষকে সম্পন্ন ফ্রিতে চারা বিতরণ করা হয়।  সে সময় আশা মানব কল্যাণ সংঘের সভাপতি সাব্বির আহমেদ হান্নান সাংবাদিকদের জানান পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সে সময় উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন আসা মানব কল্যাণ সংঘের সভাপতি সাব্বির আহমেদ হান্নান, সাংগঠনিক সম্পাদক পলাশ মোড়ল হলিধানী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইফাস উদ্দিন বিশ্বাস সিনিয়র সহ-সভাপতি বিশারদ ইসলাম বিসা সাংগঠনিক সম্পাদক গরিফুল ইসলাম, সহ-সভাপতি 

মোশারফ হোসেন, হলিধানী ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদ এর  সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, কৃষক দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ আবুজার হোসেন। 

আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি, সাংবাদিক শেখ মামুন, 

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, শুধু চারা বিতরণ নয়, পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।