আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর বাজার গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪৯ জন ভোটারের মধ্যে ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলাম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভাপতি পদে (ছাতা প্রতীকে) আব্দুস সামাদ বাবলু ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার গোলাম আজম বিটু (চাকা প্রতীকে) পান ৪৯ ভোট। সহ-সভাপতি পদে এনায়েত হোসেন সাবু (মাছ প্রতিক) ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পান ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে (আনারস প্রতীক) নিয়ে হাবিবুর রহমান রুবেল নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল হক রনি ৪৬ ভোট এবং সেলিম হোসেন ৩৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মাহমুদ তুর্য ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহসিন পেয়েছেন ৪৯ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. শামীম ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল হাসান মিলন পেয়েছেন ৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক পেয়েছেন ৫৭ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আমিরুল ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম পেয়েছেন ৫৫ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুস সালাম ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিবুল ইসলাম পেয়েছেন ৪৯ ভোট। ধর্মবিষয়ক সম্পাদক পদে মো. রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম, মোস্তাফিজুর লিটন, জাহিদুল জাহিদ ও সজীব আহমেদ নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. রানা আহমেদ পরাজিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংকার মো. সিরাজুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম ফারুক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত বাবলু সভাপতি, সাধারণ সম্পাদক রুবেল



